জৈন্তাপুরে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী

প্রকাশিত: 10:49 PM, March 28, 2018

জৈন্তাপুরে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী

সংবাদদাতা, জৈন্তাপুর: জৈন্তাপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন ব্যবসায়ী মো. মানিক মিয়া। ছিনতাইকারীদের আক্রমণে মানিক মিয়া গুরুত্বর আহত হয়ে বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালের  ৪তলা ৫নং ওয়ার্ডের ইউনিট ২-এ চিকিৎসাধীন রয়েছেন।

(২৮ মার্চ)  বুধবার বিকালে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচট্টি গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

পথে ছিনতাইকারী আচমকা মানিক মিয়ার উপর চড়াও হয়। সে সময় মানিক মিয়ার সঙ্গে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ছিল। ধারণা করা হচ্ছে, পূর্বেই এই বিষয়ে তথ্য ছিল  ছিনতাইকারীদের কাছে। ছিনতাইকারীরা মানিক মিয়ার কাছ হতে টাকা কেড়ে নিতে তাকে বেধড়ক মারধর করে। তারপর সর্বস্ব লূটে নিয়ে পালিয়ে যায়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ