সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
প্রভাতবেলা ডেস্ক: প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হকসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ গণভবনে যাচ্ছেন শনিবার।
শনিবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাবেন বলে নিশ্চিত করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর মাধ্যমে আমাদেরকে চায়ের দাওয়াত দিয়েছেন। তিনি আমাকে ফোনে দাওয়াতের বিষয়টি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্ম তালিকায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী শনিবার বিকেল ৪ টায় গণভবনে নির্বাচিত ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
দীর্ঘ ২৮ বছর পর গত সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ ছাড়া আর প্রায় সকল সংগঠনের প্রার্থীরা এই নির্বাচন প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলন করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনকে ‘সুষ্ঠু’ দাবি করে ছাত্র সংগঠনগুলোর দাবি নাকচ করে দিয়েছেন। নির্বাচনে ডাকসুর ভিপিসহ দুটি পদ ছাড়া অন্য সব পদে জয় পেয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি