সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক,ঢাকা: জেকেজি’র চেয়ারম্যান ডা. সাবরিনাকে আগামীকাল রিমান্ডে নেয়া হবে। জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে। ডা. সাবরিনা জেকেজি’র চেয়ারম্যান নন এর পক্ষে কোন সদুত্তর দিতে পারেননি। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরীতে তার সংশ্লিষ্টতা রয়েছে তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বলছিলেন পুলিশের তেজগাঁও ডিসি হারুন উর রশীদ। ডা. সাবরিনাকে গ্রেফতারের পর তেজগাও পুলিশের ডিসি কার্যালয়ে তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরির অভিযোগে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা চৌধুরীকে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে।
রোববার (১২ জুলাই) ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তেজগাঁও ডিসি কার্যালয়ে ডাকা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, জেকেজি হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট তৈরির বিষয়ে মুহূর্তেই নিজের বক্তব্য অস্বীকার করছেন প্রতিষ্ঠানটির অভিযুক্ত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। আরিফ চৌধুরীর সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কও অস্বীকার করেছেন সাবরিনা।
গত ২৫ জুন তেজগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তেজগাও বিভাগের উপ-কমিশনার হারুনুর রশিদ।
জিজ্ঞাসাবাদকারী এক পুলিশ কর্মকর্তা জানান, আরিফুল ও তার স্ত্রী ডা. সাবরিনা মাদকাসক্ত। বিশেষ করে তারা ইয়াবা সেবনকারী। গত মে মাসে সরকারি তিতুমীর কলেজের করোনা বুথে রাতের বেলায় তারা ইয়াবার আসর বসিয়েছিল।
ছাত্রলীগ বিষয়টির প্রতিবাদ করলে ডা. সাবরিনার ক্যাডার বাহিনী ছাত্রলীগের নেতা-কর্মীদের বেদম মারপিট করে। তারা বিভিন্ন বুথে রাতের বেলায় মদ ও ইয়াবার আসর বসাতো। এসবের খবর পেয়েই তেজগাঁও থানা পুলিশ গুলশানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মুলত ডা. সাবরিনা এই করোনা টেস্ট রিপোর্ট ভুয়া দিতেন বলে জানিয়েছেন তার স্বামী আরিফুল চৌধুরী। গুলশানের জোবেদা খাতুন সার্বজনীন হেলথ কেয়ার অফিস থেকে পুলিশ করোনার ১৫ হাজার ভুয়া টেস্ট রিপোর্ট পেয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি