সিলেট | |
প্রকাশিত: 7:43 PM, March 14, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) সদ্য অবসর নেওয়া দুই শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী ও মাওলানা মুহিবুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এ দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তা ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি সিলেটের এপ্লায়েড সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জিয়াউল বারী চৌধুরী।
মকছুছুল আম্বিয়া চৌধুরী ১৯৮৪ সালের ১ এপ্রিল থেকে ৩১ জানুয়ারি ২০২০ পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি এই বিদ্যালয়ের ছাত্রও ছিলেন।
মাওলানা মুহিবুর রহমান ১৯৮৫ সালের ১ আগস্ট থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে যান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি