সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮
বিশ্বভুবন ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান।
বেসরকারি ফলাফলে এরদোগান প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররম ইনজে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।
রোববার (২৪ জুন) তুরস্কে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
তুরস্কে সাংবিধানিকভাবে শাসন কাঠামোতে পরিবর্তন আনার পর প্রথমবারের মতো একসঙ্গে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনের ভোট গ্রহণ।
এদিকে পার্লামেন্ট নির্বাচনেও এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ৯৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায় জোটগতভাবে পার্লামেন্টে তারা ৫৫ শতাংশ ভোট পেয়েছে।
পার্লামেন্ট নির্বাচনে জোটগতভাবে বিজয়ী হলেও পার্লামেন্টে একে পার্টির একাধিপত্যের অবসান হয়েছে।
এখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে তাদের জোট সঙ্গী এমএইচপির সমর্থন প্রয়োজন হবে। আর কোনও সাংবিধানিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রধান বিরোধী জোট সিএইচপি অথবা কুর্দি সমর্থিত দল এইচডিপির সমর্থন প্রয়োজন হবে।

এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পেলে এরদোগানকে দ্বিতীয় দফায় ভোটে অবতীর্ণ হতে হতো। তখন ১৫ দিনের ব্যবধানে মুহররম এনজের সঙ্গে এককভাবে লড়াইয়ে নামতে হতো তাকে।
এখন সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় তুরস্কের বিভিন্ন শহরে এরদোগানের সমর্থকরা আনন্দ মিছিল করছে। রাতে তারা আলো জালিয়ে নেচে গেয়ে বিজয় উদযাপন করছে।
এরদোগান ২০১৪ সালে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার আগে ১১ বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এই নির্বাচন আগামী বছরে হওয়ার কথা থাকলেও এক বছর আগেই এই নির্বাচন দেন এরদোগান। ২০১৬ সালে তার বিরুদ্ধে সংঘটিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি