তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: 1:50 PM, December 15, 2020

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রভাতবেলা ডেস্ক:

অগ্রহায়ণ মাসের শেষ দিকে হিমেল হাওয়া ও মধ্যরাতে ঠাণ্ডা জেঁকে বসেছে। সূর্যের দেখা মিলছে না ভরদুপুরেও। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ। তবে দেশে এখনো শৈত্যপ্রবাহ বইছে না। মূলত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে।

দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে কনকনে শীত পড়তে শুরু করেছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে রাত গভীর হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঝরছে ইলশে গুঁড়ির মতো কুয়াশা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেখা গেছে, গরম কাপড়ের অভাবে অনেক নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। তারা দ্রুত সরকারি বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

আরও পড়ুন  সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মোমেন , বাসা ও ব্যবসা প্রতিষ্টানে হামলা

শীত থেকে একটু বাঁচার জন্য রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশা থাকায় দিনের বেলা রাস্তায় হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ