দক্ষিণ সুরমার গোপশহরে দু’জন করোনা আক্রান্ত: বাড়ী লকডাউন

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

দক্ষিণ সুরমার গোপশহরে দু’জন করোনা আক্রান্ত: বাড়ী লকডাউন

প্রতিনিধি, দক্ষিণ সুরমা: দক্ষিণ সুরমায় ২ জনের করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ দু’জনের বাড়ীউপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামে। মঙ্গলবার (৫মে) ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। একই পরিবারের দু’জন আক্রান্তের ঘটনায় এলাকায় উৎকন্ঠ দেখা দিয়েছে। আক্রান্তদের বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে।

করোনা শনাক্ত দু’জনের শরীরে তেমন কোন উপসর্গ নেই। কয়েকদিন যাবত  খুসখুসে কাশি থাকায় তারা সন্দেহমূলক ভাবে পরীক্ষা করেন। পরীক্ষায় তাদের পজিটিভ ধরা পড়ে । এ দুই জনের অন্য কোনো সমস্যা না থাকায় তাদেরকে বাড়িতেই হোম আইসোলেশন এ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, এবং স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যার আলহাজ মকন মিয়া উপস্থিত থেকে বাড়িটি লকডাউন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ