এনা’র সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: 3:55 PM, February 1, 2017

সংবাদদাতা, দক্ষিণ সুরমা: সিলেট-ঢাকা মহাসড়কের দাউদপুর এলাকায় এনা পরিবহনের  বাসের সাথে সংঘর্ষে  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ ১ ফেব্রুয়ারি  (বুধবার) দুপুর ১২টার দিকে দাউদপুরস্থ তারানা সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতেত নাম সৈয়দ পারভেজ আহমদ (২১)। তিনি দাউদপুর এলাকার সৈয়দ রানা আহমদের ছেলে।

এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে ৩টি গাড়ি ভাংচুর করে এবং বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান- পারভেজ সিলেট শহর থেকে মোটরসাইকেল করে দাউদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ওসমানী হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভ্রাপ্রাপ্ত কর্মকর্তা জানান- মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এসময় উত্তেজিত জনতা ৩টি গাড়ি ভাংচুর করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সর্বশেষ সংবাদ