সিলেট | |
প্রকাশিত: 1:35 PM, June 27, 2020
প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল এলাকায় যাত্রীবাহী নৌকা ডুবিতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দিরাই থানার ওসি কে এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে একটি যাত্রীবাহী নৌকা দিরাই থেকে মার্কুলী যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উজানধল এলাকায় পৌছলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা সবাইকে জীবিত উদ্ধার করলে একজন বৃদ্ধ (৬০) ও অনুমান ১০ বছরের একটি ছেলে শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি