দিরাইয়ে বাসে তরুণী ধর্ষণচেষ্টা: হেলপার গ্রেপ্তার

প্রকাশিত: 3:05 PM, December 28, 2020

দিরাইয়ে বাসে তরুণী ধর্ষণচেষ্টা: হেলপার গ্রেপ্তার

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে (১৭) ধর্ষণচেষ্টার ঘটনায় হেলপারকে গ্রেপ্তার করেছে পিবিআই।

রোববার (২৭ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইগাও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম রশিদ আহমদ (২৭)। তিনি ছাতক উপজেলার কামরাঙ্গীচর গ্রামের হাবিব আহমদের ছেলে।

সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, রোববার ছাতক উপজেলার বুরাইগাও থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে ওঠেন ওই তরুণী। সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে বাসে অন্য কোনো যাত্রী না থাকায় চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে ওই তরুণী বাস থেকে লাফিয়ে সড়কে পড়েন। গ্রামবাসী আহত অবস্থায় উদ্ধার করে তাকে দিরাই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন  জকিগঞ্জে দুই রোহিঙ্গা ভাই-বোন আটক

এ ঘটনায় রোববার রাতেই বাসচালক, হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা করেন তরুণীর বাবা।

সর্বশেষ সংবাদ