সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদকে দিল্লি নেওয়া হয়। প্রভাতবেলা ডেস্ক।
তাকে দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান ড. অরুণ গার্গের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।
তোফায়েল আহমেদের জামাতা ও স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জামান জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো। উনি তোফায়েল আহমেদ) হাতে একটু কম শক্তি কম পাচ্ছেন।
বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তোফায়েল আহমেদ। এরপর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে নিয়মিত চেকআপের অংশ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে গেছেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি