সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের উপসর্গ ও জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎধীন অবস্থায় মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) ভোরে কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়।
সম্প্রতি নিজের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এই দুদক কর্মকর্তা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যোগাযোগ করেন তিনি। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি।
তার সহকর্মীরা জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তবে কোনো পক্ষ থেকে তার মত্যৃর কারণ খোলাসা করে বলা হয়নি। তার স্ত্রী ও সন্তান আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি