সিলেট | |
প্রকাশিত: 4:33 PM, January 30, 2020
প্রতিনিধি,গোপালগঞ্জ::
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০-২৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বনগ্রাম পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (১৫) বলাকইড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও বনগ্রাম পুর্বপাড়ার আনোয়ার হাওলাদারের ছেলে।
গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বনগ্রাম পুর্বপাড়ার মোল্লা বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তুচ্ছ ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইট পাটকেল, রামদা, ছোরা, শুড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে।
এ সময় প্রতিপক্ষ শেখ বংশের লোকজন মোল্লা বংশের সমর্থক এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
সংঘর্ষ চলাকালীন ২০-২৫ জন আহত হয়েছে।
একাধিক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, সংঘর্ষে উভয়গ্রুপ একে অপরের ওপর গুলি ছুড়েছে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রভাতবেলা /৩০-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি