সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস হজরত নুর উদ্দিন গওহরপুরী (রাহ.)-এর স্মৃতি বিজড়িত দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল কোরআন মাদ্রাসা নাজির বাজার-এর বার্ষিক ওয়াজ মাহফিল ৭ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়।
দক্ষিণসুরমার কৃতী ব্যক্তিত্ব মরহুম হাফিজ আজিজুর রহমান-এর সারা জীবনের মেহনতের ফসল এ মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে এ মহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার দিবারাত্র ব্যাপী। দুপুর ১২টা থেকে শুরু হওয়া মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন শাইখুল হাদিস মুখলিসুর রহমান কিয়ামপুরী, আল্লামা আবদুশ শহীদ গলমুকাপনী, জামেয়া রেঙ্গা’র শাইখুল হাদিস শিহাবুদ্দীন ও আল্লামা নুরুল ইসলাম শাইখে বিশ্বনাথী।
মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মতিন ও শিক্ষক কবি মীম সুফিয়ানের পরিচালনায় মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেবজাদায়ে শাইখে রেঙ্গা, মাওলানা সাইদুর রহমান সাহেবজাদায়ে বর্ণভী, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী (ব্রাক্ষ্মণবাড়ীয়া), মাওলানা তাফাজ্জুল হক আজিজ (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা), মুফতি মাওলানা মুজীবুর রহমান (চট্টগ্রাম), মুফতি আবদুল হাসান জকিগঞ্জী, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ- সাহেবজাদায়ে কাতিয়া, গওহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, দয়ামীর মাদরাসার মুহতামিম মুশাহিদ আলী, মাওলানা আবদুল হাই, সুরতপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মঞ্জুর রশীদ আমিনী।
ওয়াজ মাহফিলে বার্ষিক প্রতিবেদন পেশ করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান। বিভিন্ন অধিবেশনে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশন করে মাহফিলকে অত্যন্ত সৌন্দর্যম-িত করে তোলেন। মাগরিবের নামাজের পর মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন সমাজব্যবস্থা গঠনে দেওবন্দি ধারার হক্কানি আলেমদেরই হাল ধরতে হবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওলি-আউলিয়াদেরই রক্তঝরা সংগ্রামের অবদান এ বঙ্গভূমি। ভাষা আন্দোলনে কিংবা স্বাধীনতা অর্জনে যারা আলেমদের নাম উচ্চারণ করতে চায় না তারা আসলে পিতৃপরিচয়হীনভাবে বেঁচে থাকতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে দেওবন্ধের শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি মাদ্রাসামাত্র নয়, একটি চেতনা- একটি অর্জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি