সিলেট | |
প্রকাশিত: 11:35 AM, February 15, 2020
বিশ্বভূবন ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল ক্রমেই বড় হচ্ছে। প্রতিদিন এই মিছিলে যুক্ত হচ্ছেন অন্তত একশ মানুষ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নতুন করে ১৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীন কর্তৃপক্ষ। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫০০ ছাড়াল।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৫২৩ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৪৯২ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুন ১৪৩ জনের মধ্যে ১৩৯ জনই হুবেই প্রদেশের।
চীনের বাইরে এখন পর্যন্ত ২৪টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এসব দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫০০ জন। এর মধ্যে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মারা গেছেন।
করোনা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়েছে এবং মারাত্মক আকার ধারণ করেছে সেটি নিয়ে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন একটি দল। এছাড়া ১ হাজার ৭০০ স্বাস্থ্যকর্মী কীভাবে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটি নিয়েও অনুসন্ধান শুরু করবে তারা। এই দলে ১২ জন আন্তর্জাতিক ও ১২ জন চীনা গবেষক থাকবেন।
এ দিকে করোনা ভাইরাস প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে চীনের রাজধানী বেইজিং কর্তৃপক্ষ। যে কোনো অঞ্চল থেকে বেইজিংয়ে আসা নাগরিকদের এখন থেকে ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হবে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি