দৈনিক প্রভাতবেলায় সংবাদ প্রকাশ: বিয়ানীবাজার -শাহবাজপুর সড়ক সংস্কারে ৪০ লাখ টাকা বরাদ্ধ

প্রকাশিত: 7:39 PM, October 11, 2020

দৈনিক প্রভাতবেলায় সংবাদ প্রকাশ: বিয়ানীবাজার -শাহবাজপুর সড়ক সংস্কারে ৪০ লাখ টাকা বরাদ্ধ

প্রভাতবেলা প্রতিবেদক:

দৈনিক প্রভাতবেলায় গত ০৯ অক্টোবর ‘বিয়ানীবাজার -শাহবাজপুর সড়কের বেহাল দশা’ শিরোণামে সংবাদ প্রকাশের পর সংবাদটি স্থানীয় সাংসদ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি’র দৃষ্টিগোচর হলে তিনি কর্তৃপক্ষকে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশনা দেন, যার প্রেক্ষিতে ৪০ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে ।

উল্লেখ্য, বিয়ানীবাজার -শাহবাজপুর একটি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন রাস্তাটির সংস্কার না হওয়ায় রাস্তাটি ভেঙে গেছে, সৃস্টি হয়েছেবড় বড় গর্তের । যার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা । এ সড়ক দিয়ে প্রতিদিন দুটি উপজেলার হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে শাহবাজপুরের চা বাগানগুলোতে দূর দুরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন কিন্তু যান চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েন ।

স্থানীয়রা জানিয়েছেন, শীঘ্রই যেন সংস্কার কাজ শুরু হয়, যাতে জন ভোগান্তি একটু হলেও কমে ।

সর্বশেষ সংবাদ