সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০
সংবাদদাতা,বাগেরহাট♦ বাগেরহাটের সদর উপজেলায় সৎবাবার বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার(৩১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত সৎবাবা এবাদাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, শনিবার রাতে কিশোরীর মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে তার সৎবাবা এবাদাত শেখ নিজঘরে মেয়েটিকে ধর্ষণ করেন।
কিশোরীর মা বাড়ি এলে সে তার মাকে ঘটনাটি বলে। এরপর রাতেই কিশোরীর মা থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার পর রাতেই একমাত্র আসামি এবাদাত শেখকে গ্রেপ্তার করে।
ওসি জানান, ভিকটিম কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। রোববার(১ নভেম্বর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি