সিলেট | |
প্রকাশিত: 5:40 PM, December 1, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজশাহীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ধর্ষণের শিকার হওয়া এক প্রতিবন্ধী তরুণী । 0১ ডিসেম্বর (মঙ্গলবার) এই ঘটনায় নুরুজ্জামান (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ নভেম্বর, সোমবার রাতে নগর পুলিশের পবা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণীর বাবা। এরপর অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। গ্রেফতারকৃত নুরুজ্জামান নগরীর উপকণ্ঠ পবা উপজেলার বাগসারা এলাকার জিল্লুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, মাস ছয়েক আগে নুরুজ্জামান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় টের পায় পরিবার। জেরার মুখে ধর্ষণের বিয়ষটি স্বজনদের জানান ওই তরুণী।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই মামলায় তাকে আদালতেও নেয়া হয়েছে।
মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি