সিলেট | |
প্রকাশিত: 7:30 PM, January 26, 2020
প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলায় চলতি বছর কৃষকরা তাঁদের জমি থেকে আলু উত্তোলন শুরু করেছেন। বাজারে তাঁরা আলুর ভালো মূুল্য পাচ্ছেন। কৃষি বিভাগের মতে এ বছর জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন ,এ বছর নওগাঁ জেলায় মোট ২০ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়ছে। এর মধ্যে উন্নত ফলনশীল উফশী জাতের ১১ হাজার ১শ ৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ৯ হাজার ৭শ ৪০ হেক্টর।
গত শনিবার পর্যন্ত জেলায় ১ হাজার ১শ ৫ হেক্টর জমির আলু উত্তোলন করেছেন কৃষকরা। উল্লেখিত পরিমান জমি থেকে হেক্টর প্রতি আলু উৎপাদনের পরিমান হচ্ছে ১৮ দশমিক ৬৫ মেট্রিক টন। সেই হিসেব অনুযায়ী এ বছর জেলায় মোট ৩ লক্ষ ৮০ হাজার ৯শ ৪৭ মেট্রিকটন আলু উৎপাদনের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।
জেলায় উপজেলা ভিত্তিক আলু চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৫শ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৯শ ১৫ হেক্টরসহ মোট ২ হাজার ৪শ ১৫ হেক্টর। রানীনগর উপজেলায় উফশী জাতের ১ হাজার ১শ হেক্টর ও স্থানীয় জাতের ৪৫ হেক্টরসহ মোট ১ হাজার ১শ ৪৫ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী জাতের ৪শ ৬০ম হেক্টর ও স্থানীয় জাতের ২ হাজার হেক্টরসহ মোট ২ হাজার ৪শ ৬০ হেক্টর। বদলগাছি উপজেলায় উফশী জাতের ১ হাজার ৬শ ৫০ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৫ হেক্টরসহ মোট ২ হাজার ৬শ ৫৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ৫শ ২০ হেক্টর ও স্থানীয় জাতের ৮শ ৫০ হেক্টরসহ মোট ১ হাজার ৩শ ৭০ হেক্টর। পত্নীতলা উপজেলায় উফশী জাতের ১ হাজার ৫শ ২০ হেক্টর ও স্থানীয় জাতের ১শ ২৫ হেক্টরসহ মোট ১ হাজার ৬শ ৪৫ হেক্টর।
ধামইরহাট উপজেলায় উফশী জাতের ১ হাজার ৭শ ৭০ হেক্টর ও স্থানীয় জাতের ৬শ ২০ হেক্টরসহ মোট ২ হাজার ৩শ ৯০ হেক্টর। সাপাহার উপজেলায় উফশী জাতের ৪শ ৯০ হেক্টর ও স্থানীয় জাতের ৭শ ২০ হেক্টরসহ মোট ১ হাজার ২শ ১০ হেক্টর। পোরশা উপজেলায় উফশী জাতের ১শ ৮০ হেক্টর ও স্থানীয় জাতের ৫০ হেক্টরসহ মোট ২শ ৩০ হেক্টর। মান্দা উপজেলায় উফশী জাতের ২ হাজার ১শ হেক্টর ও স্থানীয় জাতের ১ হাজার ৯শ হেক্টরসহ মোট ৪ হাজার হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের ৮শ ৬০ হেক্টর ও স্থানীয় জাতের ৫শ ১০ হেক্টরসহ মোট ১ হাজার ৩শ ৭০ হেক্টর।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি