সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:: সিলেটের শহরতলী চামিলাবাগে নগর এক্সপ্রেসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে কুলসুমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় চামিলাবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কুলসুমা সিলেটের বটেশ্বরের মোলাইটিলা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষনিক আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের বটেশ্বরগামী একটি লেগুনাকে পিছন থেকে আসা নগর এক্সপ্রেসের একটি যাত্রীবাহী টাউন বাস ধাক্কা দিলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। এতে উলটে যাওয়া লেগুনার যাত্রী কুলসুমা বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আর পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে যায়। বিক্ষোভ চলাকালীন সময়ে সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রভাতবেলা /২১-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি