সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১
নগর বিএনপি’তে সোহেল,খসরুর অন্তর্ভূক্তিঃ পরিচ্ছন্ন নেতাকর্মীর আশার সঞ্চার।
প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট♦ কিছুটা বিলম্ব হলেও কেন্দ্রীয় বিএনপি’র বোধোদয় ঘটেছে। সম্প্রতি ঘোষিত সিলেট মহানগর বিএনপি’তে জাতীয়তাবাদী আদর্শের খাটি দু’ নেতা অন্তর্ভূক্ত করা হয়েছে। সৈয়দ মইনুদ্দিন সোহেল ও সালেহ আহমদ খসরুকে যুগ্ম আহবায়ক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
৫ অক্টোবর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে এ অন্তর্ভূক্তির ঘোষণা দেয়া হয়।
সৈয়দ মইনুদ্দিন সোহেল তৃণমুলের পরীক্ষিত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। জাতীয়তাবাদী ছাত্রদলের লড়াকু রাজনীতি করে আসা সোহেল এখনো নীতি নৈতিকতা জলাঞ্জলি দেননি। নিজেকে বিক্রি করে রাজনীতি চর্চার বিপক্ষে অবিচল।
সালেহ আহমদ খসরু এক নিবেদিতপ্রাণ জিয়া সৈনিক। দুর্দিনে দু:সময়ে তার কদর বাড়ে। কিন্তু সুসময়ে অবহেলায় রয়ে যান মানব দরদী এই রাজনীতিক।
মহানগর বিএনপি’তে এই দুই নেতার অন্তর্ভূক্তিতে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মীদের মনে আশার সঞ্চার হচ্ছে। কিছুটা হলেও মাফিয়াদের কবলমুক্ত হতে পারছে বিএনপি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি