সিলেট | |
প্রকাশিত: 4:05 PM, January 3, 2021
আনন্দ ঝর্ণা ডেস্ক:
‘আমি গানের মানুষ। মানুষ এই মিলাকে গানের জন্যই ভালোবাসে। এ কারণেই আমার দর্শক-শ্রোতাদের প্রতি মিলার একটা মিনিমাম কমিটমেন্ট আছে। ২০২০ সবার জন্যই ছিল একটা অভিশাপের বছর। সেই বছরটিকে বিদায় দিয়ে একেবারেই নতুনভাবে বাঁচতে চাই আমি।’
দীর্ঘ বিরতির পর নতুন বছরে ‘আইসস্যালা’ শিরোনামের একটি ড্যান্স বিটের গান প্রকাশ করে এভাবে নিজের অনুভূতি জানালেন দেশের জনপ্রিয় পপ গায়িকা মিলা। গানটির সংগীত পরিচালনা মিলা নিজেই করেছেন। রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন নাভেদ পারভেজ।
মিলার ‘আইসস্যালা’ গানটি প্রকাশ করেছে তার পুরনো লেবেল কোম্পানি জি-সিরিজ। গানের কথা লিখেছেন সুস্মিতা, উপল, মিলা ও তার টিম। এই শিল্পী নিজের কম্পোজিশনে আরো কিছু গান বেঁধেছেন, যা নিয়মিত বিভিন্ন লেবেল কোম্পানি থেকে প্রকাশ পাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি