নতুন রহস্যের জন্ম দিলেন তিশা

প্রকাশিত: 3:07 PM, November 19, 2023

নতুন রহস্যের জন্ম দিলেন তিশা
বিভিন্ন সময় সংবাদকর্মীদের সঙ্গে বাজে আচরণ, তারপর ক্ষমা চাওয়াটা যেন অনেক তারকাদেরই অভ্যাসে পরিণত হয়েছে। অভিনেত্রী তানজিন তিশাও হেটেছিলেন একই পথে। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সংবাদকর্মীদের কাছে। কিন্তু তার কিছু সময় পরই পোস্টটি মুছে দিয়ে ফের রহস্যের জন্ম দেন তিশা।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তিশার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর সংবাদকর্মীদের এক হাত নেন তিনি। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি।

 

একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে এ হুমকি দিয়েছিলেন তিশা। এরপরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তার অডিও। ফলে সংবাদকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। গতকাল শনিবার নিজের ওই আচরণের জন্য সামাজিক মাধ্যমে ক্ষমা চান তিশা।

 

নিজের ফেসবুকে তিশা লিখেছিলেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না।’

আরও পড়ুন  মাহিকে তালাক দিতে পারেন অপু

 

এরপর ক্ষমা চেয়ে তিনি লিখেছিলেন, ‘সাংবাদিক ভাইদের একটা কথা আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল ও থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

 

সবার উদ্দেশে অভিনেত্রী লিখেছিলেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

 

কয়েক ঘণ্টা পর ক্ষমা চাওয়ার পোস্ট মুছে দেন তিশা। তার এ আচরণে অবাক গণমাধ্যমকর্মীরা। সেইসঙ্গে বিষয়টি নিয়ে ভাবছেন নেটাগরিকরা। এদিকে কী কারণে পোস্ট মুছে দিয়েছেন সেটিও পরিস্কার করেননি তিশা। অনেকে ভাবছেন, তিশা হয়তো আগের অবস্থানে ফিরে গেছেন। সেকারণেই পোস্ট মুছে দিয়েছেন।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছিলেন অনেকে। সেইসঙ্গে চাউর হয়েছিল, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমে আছেন তিনি। সম্পর্কে ছন্দপতন ঘটাতেই নিজেকে শেষ করে দিতে ঘুমের ওষুধের শরণাপন্ন হয়েছিলেন।

আরও পড়ুন  এবার মুখ খুললেন মিলার সাবেক স্বামী

তবে দিন শেষে নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আত্মহত্যার খবরটি মিথ্যা বলে দাবি করেন তিশা। এরপর লাইভে এসে মুশফিকের সঙ্গে প্রেমের গুঞ্জনটি ব্যক্তিগত বলে অভিহিত করেন তিনি।

সর্বশেষ সংবাদ