নবীগঞ্জে অতিথি পাখি শিকার, ৪ শিকারীর কারাদন্ড

প্রকাশিত: 9:26 PM, October 13, 2020

নবীগঞ্জে অতিথি পাখি শিকার, ৪ শিকারীর কারাদন্ড

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজার থেকে বিপুল পরিমাণ অতিথি পাখিসহ ৪ পাখি শিকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯।

গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেট সুমাইয়া মমিন আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডাদেশপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের ছায়েদ মিয়া, সাজ্জাদ মিয়া, কাওছার মিয়া, নজরুল ইসলাম।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ শিকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বক, বালি হাঁস, ওয়াকসহ বিপুল পরিমাণ অতিথি পাখি উদ্ধার করা হয়। এগুলো পরে অবমুক্ত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ