নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: 2:04 AM, January 31, 2017

সংবাদদাতা, নবীগঞ্জ: নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। নবীগঞ্জে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের লন্ডন প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়।

জানাযায়, গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে  প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। এ সময় ডাকতরা নগদ ৬০ হাজার টাকা, ৩০ভরি স্বর্ণালংকার দামী কয়েকটি মোবাইলফোন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের দু-সাহসী কর্মকান্ডে অতংকে রয়েছে সমগ্র নবীগঞ্জ উপজেলাবাসী। কিছু দিন পর পর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় সুশীল সমাজ লোকজন ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছে।

সর্বশেষ সংবাদ