নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: 3:48 PM, October 21, 2023

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়া কেন্দ্র করে কাজী মুইন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার মাছিমপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মুইন উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাস্টারের ছেলে।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান মকুল এ তথ্য নিশ্চত করেছেন।

 

স্থানীয় এলাকাবাসী ও নিহতের বাবা হানিফ মাস্টার জানান, সকাল ১১টার দিকে স্থানীয় শাহবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাড়ি আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) মুইনের পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কাথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন মীমাংসা করে দেয়। মুইন বাড়িতে আসার পর বেলায়েত তার লোকজন নিয়ে মুইনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে চলে যায়। এরপর তৃতীয় দফায় বেলা দেড়টার সময় মুইনের বাড়িতে গিয়ে বেলায়েত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় এলাকার লোকজন জুম্মার নামাজে থাকায় কেউ তাকে ধরতে পারেনি। মুইনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পরে থাকতে দেখে। পরে মুইনের মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং শিবপুর মডেল থানার পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন  পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

 

খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, ঘটনাস্থলে আপনারা যা দেখেছেন, আমিও তা দেখেছি। এ বিষয়ে শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন জানান, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ