সিলেট | |
প্রকাশিত: 10:33 AM, October 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত চাচাতো ভাই রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেলার তিতাস থানা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
রাব্বিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
মামলায় কিশোরীর মা অভিযোগ করেন, সোমবার রাতে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের হাড়িয়া গ্রামে চাচার ঘরে ঘুমাতে যায় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। সকালে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর সুস্থ হয়ে ওই কিশোরী জানায়, রাতে ঘুমিয়ে পড়ার পর তার চাচাতো ভাই রাব্বি তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় সে অসুস্থ হয়ে পড়লে রাব্বি পালিয়ে যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি