সিলেট | |
প্রকাশিত: 3:47 PM, March 25, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
স্কলার্সহোম পূর্ব শাহীঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবীদ, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত দেড়টার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
আজ বুধবার বাদ যোহর শাহী ঈদগাহ জামে মসজিদে (ঈদগাহ ময়দানের উত্তর পাশে) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাংখি রেখে গেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি