নিউইয়র্কেই সিরাজ মিয়ার দাফন সম্পন্ন

প্রকাশিত: 2:58 PM, April 10, 2020

নিউইয়র্কেই সিরাজ মিয়ার দাফন সম্পন্ন

প্রভাতবেলা প্রতিবেদক:

শেষ পর্যন্ত নিউইয়র্কেই জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে  বড়লেখার মাটি ও মানুষের নেতা সিরাজুল ইসলামের (সিরাজ মিয়া)।

 

৯ (এপ্রিল) বৃহস্পতিবার নিউইয়র্ক ইসলামিক এডুকেশন সেন্টারের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আবুল কাশেমের ইমামতিতে মরহুম সিরাজুল ইসলামসহ ৪ জনের জানাযা অনুষ্ঠিত হয়।

চারজনের মধ্যে আরেকজন বড়লেখার সন্তান। নিউইয়র্কে বসবাসকারি বড়খলা গৌরনগর নিবাসী জবরুল ইসলামের পিতা জনাব আতাউর রহমান ডিলার। সহ মোট ৪ জনের জানাজা সম্পন্ন করার মধ্য দিয়ে দাফন করা হয়েছে।

নিউইয়র্ক সময় শনিবার (৪ এপ্রিল) বিকেলে মারা যান সিরাজুল ইসলাম। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সংবাদ প্রচার হলেও তার দেশে থাকা মেয়ে ফারজানা ইসলাম নিপা তা নাকচ করে স্বাভাবিক মৃত্যু হয়েছে এমনটাই দাবী করেন।

 মরহুম সিরাজুল ইসলাম স্ত্রী,  চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  বড়মেয়ে ফাহমিদা  ইসলাম আমেরিকায় থাকেন এবং তার বাসায়ই সিরাজুল ইসলাম মারা যান। দ্বিতীয় মেয়ে ফারজানা ইসলাম নিপা  বড়লেখায় বসবাস করেন। তিনি পেশায় শিক্ষক।

আরও পড়ুন  সিলেট জকিগঞ্জ সড়কে বাস খাদে: অাহত অর্ধশতাধিক

 

তৃতীয় মেয়ে ফারহানা ইসলাম যুক্তরাজ্যে এবং চতূর্থ মেয়ে তনিমা ইসলাম ফান্সে বসবাস করেন। পারিবারিক এ তথ্যেও গণমাধ্যম তালগোল পাকিয়েছে। একমাত্র ছেলে আনিসুল ইসলাম একটি বেসরকারী প্রতিষ্ঠানে ঢাকায় কর্মরত।

মরহুম সিরাজুল ইসলামের  বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে  বিস্তারিত প্রতিবেদন আসছে। থাকুন প্রভাতবেলা’র সাথে।

সর্বশেষ সংবাদ