নিউইয়র্কে লকডাউন বাড়লো ১৫ মে পর্যন্ত

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

নিউইয়র্কে লকডাউন বাড়লো ১৫ মে পর্যন্ত

এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক থেকে:
নিউইয়র্কে লকডাউন আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্বি করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনহীন থাকায় লকডাউন তুলে দেয়ার কথা বাবছেননা রাজ্য গভর্নও কুমো। যুক্তরাস্ট্রে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য নানা মুখী প্রচেস্টা অব্যাহত রয়েছে। তবে যুক্তরাস্ট্রে কর্মরত বাংলাদেশী চিকিৎসকরা তাদের হতাশা প্রকাশ অব্যাহত রেখেছেন। আবারো কমেছে মৃত্যুর সংখ্যা,বেড়েছে সুস্থ হওয়া রেকর্ড,একদিনে সুস্থ হয়েছেন আরো ৯হাজার। এনিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাড়িয়েছে ৫৭হাজারের উপরে। এর বিপরীতে একদিনে ৩৩ হাজার নতুন রোগী বৃদ্বি হয়েছে,ফলে মোট রোগীর সংখ্যা এখন ৬লাখ ৭৭হাজারের উপরে। নতুন করে মৃত্যু ২১৩৭জনের,ফলে মোট মারা যাওয়ার সংখ্যা এখন,৩৪হাজার ৫৮০জন।
আজো রাজ্যে রাজ্যে মৃত্যুর মিছিল। সুস্থ হওয়া এবং মৃত্যু বাদ দিলে যুক্তরাস্ট্রের ৫০ রাজ্যে বাসা-বাড়িসহ শত শত হাসপাতালে ৫লাখ ৮৫ হাজার রোগী আর স্বজনের আহাজারী । চিকিৎসকরা মনে করেন এই রোগ শুরুতে নিয়ন্ত্রন করতে না পারায় এখন নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। এটি একটা অংশকে আক্রান্ত করবে,আরেকটি অংশকে মানসিক করোনা রোগীতে পরিনত করবে।
একদিনে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ১২ হাজারের উপরে,মারা গেছেন ৬০৬জন,গতকাল এই সংখ্যা ছিল ৭৫২জন। আক্রান্তের সংখ্যা ২,২৬,১৯৮জন। এ পর্যন্ত মৃত্যু ১৬১০৬জন।
আমেরিকার ৪৬টি রাজ্যেআজো মারা যাওয়ার চিত্র উদ্বেগজনক। এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল, প্রতিদিন সকাল শুরু হয় কারো মৃত্যু সংবাদ শুনে। এ পর্যন্ত ১৫০জনের অধিক বাংলাদেশী মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। নিউইয়র্কে আক্রান্ত রোগীর একটি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী এমন তথ্য দিয়েছেন এক বাংলাদেশী ডাক্তার। অপর বাংলাদেশী একজন চিকিৎসক জানিয়েছেন নিউইয়র্কে ভারতীয়,কিংবা পাকিস্তানী অভিবাসীদেও চেয়ে বাংলাদেশীদেও মৃত্যুর সংখ্যা বেশী । বাংলাদেশ সোসাইটর সাথে সংশ্লিস্ট একটি সূত্র জানিয়েছে তাদের ১০জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মূমুর্ষ অবস্থায় আছেন।
এদিকে নিউইয়র্কের পর উদ্বেগজনক অবস্থা নিউজার্সীতে। আক্রান্ত প্রায় ৭৫হাজারের উপরে,,মারা গেছেন ৩১৫৬৩৫১৮জন। অবনতি হয়েছে মিশিগানের করোনা পরিস্থিতি,এখানে মৃত্যু ২০৯৩জনের,নতুন করে মৃত্যু ১৭২জনের,মোট আক্রান্ত রোগী ২৯হাজারের উপরে।
আক্রান্ত রোগী বিবেচনায় শীর্ষ রাজ্য সমূহঃ
আক্রান্ত রোগী বেশী যেসব রাজ্যে সে তালিকায় রয়েছে,ক্যালিফোর্নিয়া,২৭হজারের উপরে।,মেসাজুসেট,৩২ হাজারের উপরে,ইলিনইস,প্রায় ২৪৬হাজার ।পেনসেলভেনিয়া,২৮ হাজারের উপরে, ফ্লোরিডা২৩ হাজারের উপরে,লুসিয়ানা, প্রায় ২২ হাজার জর্জিয়া১৬ হাজার ,টেক্সাস১৬হাজারের উপরে।কানেকটিকা,১৬ হাজার । ওয়াশিংটন,আক্রান্ত ১১হাজারের উপওে,নতুন করে আক্রান্ত কিংবা মৃত্যু নাই।ইন্ডিয়ানা এবং মেরিল্যান্ডে আক্রান্ত ১০ হাজার প্রতিটিতে।

উল্লেখযোগ্য নতুন মৃত্যুঃ আলোচিত শীষ রাজ্যগুলো
ক্যালিফোর্নিয়া,৮৫জন,মেসাজুসেট,১৩৭জন,ইলিনইস,১২৪জন ।পেনসেলভেনিয়া,৫৮জন,মিশিগান,১৭২জন,ফ্লোরিডা৬৪জন,লুসিয়ানা,৫৩জন, জর্জিয়ায়৪১জন,টেক্সাস২৯জন,কানেকটিকায়১০৩জন,ইন্ডিয়ানায়৪১জন,মেরিল্যান্ডে ৪৩জন।

আরও পড়ুন  সিলেট রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তায় র‍্যাবের তদারকি

আলোচিত রাজ্যে মোট মৃত্যুঃ
কানেকটিকা,৯৭১জন,ক্যালিফোর্নিয়া,৮৬০৯৪৯জন,মেসাজুসেট,১২৪৩জন ,ইলিনইস,৯৪৮জন।পেনসেলভেনিয়া,৮৩৭জন,মিশিগান,২০৯৩জন,ফ্লোরিডা৬৬৮জন,লুসিয়ানা,১১৫৬জন, ,জর্জিয়৬১৭জন ,টেক্সাস৪০৪জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ