সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৬
প্রভাতবেলা ডেস্ক : বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্তি উপলক্ষে সিলেট জেলা বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে এম. ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। আজ শনিবার পর্যায়ক্রমে গুম হওয়া সকল নেতাদের পরিবারের সাথে পৃথক সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- এম. ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্তি উপলক্ষে গুম হওয়া সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে ১০ এপ্রিল থেকে মাসব্যাপী কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি। কর্মসুচীর অংশ হিসেবে ১০ এপ্রিল রবিবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার গুমকৃত সকল নেতাকর্মীদের পরিবারের সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি