নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের কথা জানালেন সিইসি

প্রকাশিত: 4:01 PM, March 17, 2020

নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের কথা জানালেন সিইসি

 

প্রভাতবেলা ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, করোনা ভাইরাস দেশে কতখানি আক্রান্ত করবে, তা বিশ্লেষণ করে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ (চসিক) পাঁচ আসনের নির্বাচন স্থগিত করা হবে। এই ব্যাপারে দুই-একদিন পর সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের কেক কেটে নির্বাচন ভবন থেকে যাওয়ার পথে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নূরুল হুদা বলেন, নির্বাচন বন্ধ করার বিবেচনা করা হয়নি। এটা নিয়েও আমরা চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি। করোনা কতখানি অ্যাফেক্ট (আক্রান্ত) করবে, সেটা আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। আমি তো চলাচল করি, হাটে যাই, বাজারে যাই, নামাজে যাই, অফিসে যাই; এগুলো তো বন্ধ হয়নি। তবুও আমরা আরও একটা দুইটা দিন দেখব। তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। তখন দুটো (২১ ও ২৯ মার্চের নির্বাচন) নির্বাচনই বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন  করোনাযুদ্ধ জয়ী যুবকের জবানবন্দি

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনি প্রচারণা করবেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। তাদের অনুরোধ আছে, তারা যদি জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলে। আমরা বলেছি, যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চায়, জনসমাগম না করে। তাই যদি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের তো জীবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না। করোনার কারণে কোথাও কোথাও সীমিত হয়েছে। সীমিত আকারেই করব।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরগাট-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ