সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৬
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াস পতœী তাহসিনা রুশদী লুনা বলেন- বৃহত্তর সিলেট বিএনপিকে নেতৃত্বশুন্য করতেই সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীকে অবৈধ সরকার গুম করেছে। সম্মিলিত কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে অবৈধ সরকারের গুম নামক কারাগারে আটক জননেতা এম. ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে আনা সম্ভব। সকল ভেদাভেদ ভুলে শক্তিশালী সিলেট বিএনপি গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নবনির্বাচিত জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের নিজ ইউনিয়নে অনুষ্ঠিত বর্নাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, সংবর্ধিত অতিথিবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে বরন করেন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন- সকল প্রকার গ্রুপিং ভেদাভেদ ভুলে শক্তিশালী সিলেট বিএনপি গঠনই আমাদের একমাত্র ও প্রধান লক্ষ্য। ক্ষুদ্র ব্যাক্তিস্বার্থ পরিহার করে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুস ছালাম এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি আমিরুল ইসলাম সারো ও সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম। ক্বারী আব্দুস শাকুর শফিক এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মখন মিয়া চেয়ারম্যান, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদ, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি