নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩

প্রভাতবেলা ডেস্ক:

নেত্রকোণায় বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। আজ (১৮ অক্টোবর) রোববার ভোরে বারহাট্টা উপজেলার দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকজন জেলে রাতে মাছ ধরতে গিয়েছিলেন। পরে তারা রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন। এ সময় ওই লাইনে একটি ট্রেন এলে এই দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনে এই ঘটনা ঘটেছে সেটা এখনও জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার মো: ফখরুজ্জামান জুয়েল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ