সিলেট | |
প্রকাশিত: 6:08 PM, February 14, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী ইছা আহম্মেদ সবুজ জানান, লাহুড়িয়া গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্নী বেগম শনিবার সন্ধ্যায় হাঁস ঘরে না আসায় প্রতিবেশীর বাড়িতে খুঁজতে যান। বাড়িতে ফিরে চার বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিমকে না পেয়ে মনে করেন তার দাদির সঙ্গে আশপাশের কোনো বাড়িতে বেড়াতে গিয়েছে।
রাত সাড়ে ৭টার দিকে শিশু দুটির দাদি একা বাড়িতে ফেরায় তারা খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল বলেন, খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। শিশু দুটির বাবা লাহুড়িয়া বাজারে দর্জির কাজ করেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি