পরদেশ থেকেই পরপারে খোকা

প্রকাশিত: 3:28 PM, November 4, 2019

পরদেশ থেকেই পরপারে খোকা

প্রভাতবেলা ডেস্ক: একটি স্বাধীন দেশ মাতৃকার জন্য জীবনবাজি রাখা যোদ্ধার সেই স্বাধীন দেশে মৃত্যু হলো না। মুক্তিযুদ্ধের সেই গেরিলা যোদ্ধা হুলিয়া, মামলা আর দন্ডাদেশ নিয়ে পরদেশ থেকেই পরপারে পাড়ি জমালেন। তিনি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী। বিএনপির ভাইস চেয়ারম্যোন। 

সাদেক হোসেন খোকা আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। সোমবার বাংলাদেশ সময় ২ টা ১৫ মিনিটে নিউইয়ার্কে ম্যানহাটনের স্লোন ক্যাটরিং ক্যানসার সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।​

২০১৪ সালের ১৪ মে  সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।

আরও পড়ুন  করোনায় আক্রান্ত ২৪০০ ছাড়াল, নতুন মৃত্যু ৭
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ