সিলেট | |
প্রকাশিত: 4:35 PM, October 19, 2020
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ক্লাস্টারের পশ্চিমভাগ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।
১৮ অক্টোবর রবিবার দুপুরে পশ্চিমভাগ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়টির সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সর্বদা সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বিদ্যালয়টিকে রুটিন মেরামতের টাকায় অত্যন্ত চমৎকারভাবে সুসজ্জিত করা হয়েছে। প্রতিটি শ্রেনিকক্ষে পাঠসংশ্লিষ্ট ছবি ও উপকরণ, বিদ্যালয়ের বারান্দা, পিলারসহ প্রতিটি জায়গা মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে প্রতিটি কাজে আন্তরিকতার ছাপ পরিলক্ষিত হয়। তিনি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এসময় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপড়ী রানী দে ও সহকারী শিক্ষিকা উত্তরা বর্মন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি