সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
পাবনায় আগাম জাতের শিম চাষ হচ্ছে। এতে লাভবান হচ্ছেন অনেক কৃষক। শীত শুরুর আগেই বাজারে উঠেছে শিম। অটো ও রূপবান নামে দু’জাতের শিমের ভালো দাম পাচ্ছে চাষীরা। তবে এবার বৈরি আবহাওয়ায় ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তারা। সংবাদদাতা,পাবনা।
মাঠজুড়ে সবুজের সমারোহ। মাঝে হালকা বেগুনি ফুল। পরিচর্যায় ব্যস্ত কিষাণ-কিষাণী, শিম তুলছেন কেউ কেউ। এ দৃশ্য পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদীর বিভিন্ন গ্রামের।
শীতের আগেই শীতের সবজি। ভালো দাম পেয়ে দারুণ খুশি কৃষক। শুরুতে ৫ হাজার টাকা মণ দরে বিক্রি হলেও এখন কিছুটা কমে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে অসময়ে বৃষ্টি হওয়ায় ফলন কমে আসার আশঙ্কা করছেন তারা।
কৃষকরা জানান, ১৬০ টাকা দরে এবার বিক্রি শুরু হয়েছে। দীর্ঘসময় ধরে এই দামটা চলমান ছিল। অন্য এক কৃষক জানান, বৃষ্টি অতিমাত্রায় হলে পরে ফুলগুলো ঝরে পড়ে যায়। এছাড়া বৃষ্টির কারণে পচন ধরে।
জেলার অন্যতম পাইকারি সবজির হাট ঈশ্বরদী ও মুলাডুলি। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা প্রতিদিন এখানে আসেন শিম কিনতে।পাইকারি ব্যবসায়ীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা, নারায়নগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে এখানকার শিম সরবরাহ করা হয়।
কৃষি বিভাগ জানায়, শিমের ফলন বাড়াতে পোকা-মাকড় দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা।পাবনার আটঘরিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রব বলেন, পোকার লাভাগুলো পরিষ্কার করে দিলে এবং কিটনাশক স্প্রে করেও পোকামাকড় দমন করা যায়।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সামছুল আলম বলেন, গতবছরের তুলনায় এবছর বৃষ্টি বেশি হওয়ার কারণে কিছু কিছু শিমে পচন ধরেছে। মাঠে গিয়ে বাস্তবে আমরা এটা দেখেছি। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে কিছু পরামর্শ দিয়েছি।
কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর জেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে।


সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি