সিলেট | |
প্রকাশিত: 1:40 AM, July 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: রাজধানীর আদাবরে চার মাস বয়সী শিশু সাদিয়াকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় পুলিশ পারভিন (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছেন।
অপরাধী শনাক্ত ও গ্রেফতার সম্পর্কে ডিসি হারুন বলেন, পুলিশ পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ, প্রযুক্তি সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে ৫ জুলাই ভিকটিমের প্রতিবেশী পারভিনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন। পূর্ব শক্রতার জেরে পারভিন ব্লেড দিয়ে শিশু সাদিয়াকে গলা কেটে হত্যা করে। পারভিনের দেখানো মতে তার ঘর থেকে হত্যায় ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে পারভীন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
হত্যার কারণ তিনি বলেন, গ্রেফতারকৃত পারভিন একজন গৃহিনী। তিনি পাঁচ মাস আগে ঢাকায় আসেন। তার স্বামী একজন রিকশা চালক। ভিকটিম সাদিয়ার পিতা একজন দিনমজুর ও দাদা বস্তির ম্যানেজার। লকডাউন চলাকালে পারভিনের স্বামীকে বাসার সামনে ভিকটিমের দাদা কর্তৃক দোকান করতে না দেওয়া, পারভিনের সন্তানদের সঙ্গে সাদিয়ার মায়ের খারাপ ব্যবহার ও গালিগালাজসহ তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদ হতে শত্রুতা তৈরি হয়। আর এই শক্রুতার জের ধরে সাদিয়ার মাকে একটি উচিত শিক্ষা দেয়ার পরিকল্পনা করে পারভিন। ঘটনার দিন ভিকটিমের মা ভিকটিমকে ঘুম পাড়িয়ে রান্না করতে গেলে পারভিন ঘরে ঢুকে ব্লেড দিয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে। তিনি একাই এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
ডিসি আরও বলেন, গত ৩ জুলাই অনুমান ১২ টর দিকে আদাবর থানার উত্তর আদাবর ৩৮/১০ পানির পাম্প এলাকায় চার মাস বয়সী একটি শিশুকে গলাকেটে হত্যার সংবাদ পায় পুলিশ। দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও শিশু সাদিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। চারমাস বয়সী শিশুর ওপর এম নিমর্মতা মানুষের বিবেককে নাড়া দেয়। পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে ঘটনা তদন্ত শুরু করে। এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি