প্রধানমন্ত্রীকে নোবেল দেয়ার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: 3:34 PM, April 27, 2016

পার্বত্য শান্তিচুক্তি সম্পন্ন করা, সীমান্তে ছিটমহল সংকট সমাধান, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা, নারীর ক্ষমতায়ন ও নারীশিক্ষায় অবদান রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানানো হয়েছে। জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) নামের একটি সংগঠন আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে দাবি জানিয়েছে। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের নেতৃত্বে মানববন্ধনে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়াসহ নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা সরকারের বহুমুখী সফলতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কারে ভূষিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নেতাদের প্রতি জোরালো দাবি জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ