সিলেট | |
প্রকাশিত: 4:54 PM, July 20, 2020
আজ রোববার সকালেই প্রযোজনা সংস্থা বৈজন্তী মুভিজ-এর তরফে একটি ভিডিও প্রকাশ করে প্রভাস-দীপিকার জুটি বাঁধার কথা ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত এটিই এ বছরে দক্ষিণী সিনেমার দুনিয়ায় সবথেকে বড় ঘোষণা বলে মনে করা হচ্ছে।
‘বাহুবলী’র পর সিনেমার দুনিয়াতে প্রভাসের জনপ্রিয়তার কথা নতুন করে না বললেও চলে। ‘বাহুবলী’র দৌলতে প্রভাসের নাম শুধু দেশেই নয়, দেশের বাইরেও পরিচিত হয়ে উঠেছে। নাগ অশ্বিন-এর এই ছবি প্রভাসের ফিল্মি কেরিয়ারে ২১ তম ছবি হতে চলেছে।
এদিকে, নাগ অশ্বিন-এর ছবির অংশ হতে পারার কথা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন।
শোনা যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের উপর তৈরি হতে চলেছে এই ছবি। এই ছবির ঘোষণার পর খুব স্বাভাবিক ভাবেই খুশি দীপিকা ও প্রভাসের ভক্তরা।
প্রসঙ্গত, অশ্বিন নাগের এই ছবিতে বৈজন্তী মুভিস ছাড়াও সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন সি অশ্বিনী দত্ত, স্বপ্না, প্রিয়াঙ্কা দত্ত ও পরিচালক নাগ অশ্বিন। সূত্র-জিনিউজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি