সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
‘সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রভাতবেলা প্রতিবেদক♦
মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেনো কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেনো পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।’
তিনি আরও বলেন, ‘আশা করি, যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে। এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব।’
শিক্ষা প্রতিষ্ঠান খোলার কৌশল সম্পর্কে জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘তবে ধাপে ধাপে খুলব। কারণ, আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।
‘সবাই শুরু থেকেই সপ্তাহে ছয় দিন হয়ত ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।”
‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি