গোলাম আযমের ইন্তেকালে জামায়াতের শোক

প্রকাশিত: 3:36 PM, June 9, 2020

গোলাম আযমের ইন্তেকালে জামায়াতের শোক

 

প্রভাতবেলা ডেস্ক:

জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের বায়তুল মাল সম্পাক, শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম আযমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগ, সিলেট জেলা উত্তর, জেলা দক্ষিণ ও সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা উত্তরের সেক্রেটারী জয়নাল আবেদীন ও জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন  জীবনের ভরদুপুরে চলে গেলেন অধ্যাপক বাবর

 

নেতৃবৃন্দ বলেন- আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম আযমের মৃত্যুতে সিলেটবাসী একজন আদর্শবান শিক্ষককে হারিয়েছে। যা সহজে পূরণ হবার নয়। অধ্যক্ষ গোলাম আযম ১৯৯৯ সালে আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক হিসেবে যোগদান করেন। তিনি দীর্ঘদিন থেকে ঐ প্রতিষ্ঠানে অত্যন্ত দতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি সিলেট সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া উচ্চ বিদ্যালয়েও শিককতা করেন। মরহুম গোলাম আযম দীর্ঘদিন থেকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সিলেট জেলা উত্তরের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমৃত্যু ইসলামী আন্দোলনের জন্য কাজ করে গেছেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

আরও পড়ুন  সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আর নেই

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ