সিলেট | |
প্রকাশিত: 11:00 PM, June 30, 2018
মাকসুদা লিসাঃ বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে এত গোল। এক ম্যাচে সাত সাতটি গোল। ফ্রান্সের গোল বন্যায় ভেসে গেল আর্জেন্টিনা। শেষ রক্ষা আর হলো না।
সেসঙ্গে বিউগলে করুণ সুর বেজে উঠলো। চোখের জলে ভিজে গেল আর্জেন্টিনার জার্সি, পতাকা। ফ্রান্সের কাছে হেরে, রাজ্যের হতাশা আর বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো লিওনেল মেসির আর্জেন্টিনাকে।
সাধুবাদ ফ্রান্সকে। এটি আর একটি বিপ্লব। ফরাসি বিপ্লব। ফরাসিদের তুখোড় ট্যাকটিসের সামনে নাস্তাবুদ হলো আর্জেন্টাইনরা। বিশ্বকাপের নকআউট পর্বের খেলার কৌশল ভাল ভাবে শানিয়েই মাঠে নেমেছিল ফ্রান্স। দক্ষতা ও গেম প্লানিং কাজে লাগিয়েছে।
শনিবার (৩০ জুন) শিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইউরোপ ও লাতিন আমেরিকার শক্তিশালী দুটি দল ফ্রান্স ও আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ডিফেন্স ভাঙ্গতে কষ্ট করতে হয়নি ফরাসিদের। পায়ে ঠিকঠাক মত বল পেলেই বল পৌঁছে গেছে প্রতিপক্ষের জালে। ফ্রান্সের গ্রিজম্যান, বেঞ্জামিন পাভার, কিলিয়ান এমবাপ্পেরা তাক লাগানো পারফর্ম করেছেন। দলকে জয় এনে দিয়ে উৎসবে মেতেছেন।
অপর দিকে মেসির দলের খেলার কৌশল হতাশ করেছে ভক্ত-সমর্থকদের। নড়বড়ে ডিফেন্স। ডিফেন্সে প্রচন্ড দুর্বলতা চোখে পড়েছে। মাঝমাঠের খেলোয়াড়দের দুর্বলতা, স্টাইকারদের দূরদর্শী না হওয়া। মোট কথা এমন কঠিন ম্যাচে এমন সাধারণ মানের খেলা আশা করা যায় না।
মেসি, ডি মারিয়া, মার্কাদোরা চেষ্টা করেছেন। কিন্তু ফ্রান্সের ডিফেন্স উৎরে পার হওয়া বড্ড কঠিন ছিল।
ম্যাচের প্রথম হাফ ছিল সমতায়। ১৪ মিনিটে স্ট্রাইকার গ্রিজম্যানের পেনাল্টি গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৪১ মিনিটে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান আনহেল ডি মারিয়া।
শুরুটা ভাল ছিল। আশা জাগিয়েও ছিলেন মারিয়া, মার্কাদোরা । প্রথমার্ধ ছন্দ ছিল। গোল করার তাড়না ছিল। কিন্তু সময় যত গড়াছিল। ফ্রান্সের ট্যাকনিক ও রণকৌশলে পিছিয়ে যায় মেসির দল।

ফ্রান্সের এক হালি গোলের বিপক্ষে আর্জেন্টিনার মাত্র তিন গোল। ৫৭ মিনিটে ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভারের গোলে আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরেছে ফ্রান্স।স্কোর ২-২। এরপর গোলের উৎসব শুরু হয় ফ্রান্সের।
ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ম্যাচে দুই গোল করেছেন। ম্যাচের ৬৪ ও ৬৮ মিনিটে করা দুই গোলে শুধু দল জয়ের পথ দেখিয়েছেন। এই তরুণ ফুটবলার সেসাথে রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন।
শেষটাও তাদেরই হতো। যদিনা অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার সের্জিও আগুয়েরো গোল আর একটা পরিশোধ না করতেন। এতে ব্যবধান কমেছে। কিন্তু জয়টা হাত ছাড়া হয়ে গেছে।
আর্জেন্টিনার নকআউট পর্ব থেকে বিদায়ে রাশিয়া বিশ্বকাপ আসর জৌলুস হারালো। ম্যাড়ম্যাড়ে হয়ে গেল ফুটবলের মহামঞ্চের উত্তেজনা। এর আগে গ্রুপ পর্ব হতে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। ফুটবলে বড় দল। সমর্থনে পাল্লা ভারী তো এই দলগুলোরই।
এখন টিকে সবার নজর ব্রাজিলের দিকে। নেইমারের দল কি পারবে কি ফাইনালের পথ উৎরাতে। ফুটবলের ভক্তদের দৃষ্টি এখন ব্রাজিল-মেক্সিকোর ম্যাচকে ঘিরে।
২ জুলাই স্থানীয় সময় রাত আটটায় শেষ আটের লড়াইয়ে নামবে দু’দল। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি