সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের সভায় যোগ দিতে ফিলিপাইনে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ (বুধবার) রাত ১১টা ৫৫ মিনিটে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পথে ঢাকা ত্যাগ করবেন তিনি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রী ম্যানিলায় অনুষ্ঠিতব্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরস এর সভায় যোগদান ছাড়াও ফিলিপাইনের অর্থমন্ত্রী, এডিবির প্রেসিডেন্ট, ১২তম সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠক, এসডিএফ গভর্নিং কাউন্সিলের সভা, এশিয়া-প্যাসিফিক গ্লোবাল বিষয়ক কানাডার প্রতিনিধি সভা ও জেবিআইসি প্রতিনিধি সভায় যোগ দেবেন।
ফিলিপাইনের মেট্রো ম্যানিলায় আগামী ৩ মে থেকে ৬ মে এডিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ম্যানিলা যাবেন। অর্থমন্ত্রী’র সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আসাদ আলম সিয়াম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফাতেমা ইয়াসমিন, অর্থমন্ত্রীর পিএস (উপ সচিব) সৈয়দ রাশেদুল হোসেন, এপিএস তানভীর বাশার, ফিলিপাইনে বাংলাদেশ হাই কমিশনের তৃতীয় সচিব মো. আরাফাত রহমান, অর্থমন্ত্রীর নির্বাহী সহকারী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. মানিক হোসাইন, দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সজিব হোম রায়, মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি মো. তাওহিদুল ইসলাম। আগামী ৬ মে রাতে এ সফরকারী দলের দেশে ফেরার কথা রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি