সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০
প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ:
সিলেটের ফেঞ্চুগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নাজিম (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির কটাল পুর (পূর্বপাড়া) গ্রামের মৃত বাতির আলীর ছেলে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মনির আলীর পুত্র নেছার আলী গংরা বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কটালপুর সেনের বাজারে নাজিমকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে নাজিম মৃত্যুবরণ করে।
নিহতের ভাই জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি