বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেট আওয়ামীলীগের কর্মসূচি

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সিলেট আওয়ামীলীগের কর্মসূচি

প্রভাতবেলা ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

 

এ উপলক্ষ্যে রোববার (১৪ মার্চ) তালতলাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভায় টানা ১০ দিন ব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিদিন সন্ধ্যার পর থেকে ক্বীন ব্রিজের নিচে তৈরি করা মঞ্চে আলোচনা সভা। আলোচনা সভা শেষে থাকবে স্বনামধন্য শিল্পীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে- একক ও দলীয় নৃত্য, একক ও সমবেত আবৃত্তি, একক ও সমবেত সঙ্গীত, বাউল সঙ্গীত ইত্যাদি। নিম্নলিখিত সূচি অনুযায়ী অনুষ্ঠান পরিচালিত হবে।

 

১। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ১৭ মার্চ
২। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ১৮ মার্চ
৩। জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ ১৯ মার্চ
৪। জেলা ও মহানগর আওয়ামী যুবলীগ ২০ মার্চ
৫। জেলা ও মহানগর শ্রমিক লীগ ২১ মার্চ
৬। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ ২২ মার্চ
৭। জেলা ও মহানগর কৃষক লীগ ২৩ মার্চ
৮। জেলা ও মহানগর তাঁতী লীগ ২৪ মার্চ
৯। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ২৫ ও ২৬ মার্চ।

 

আরও পড়ুন  স্কুলকে কেন্দ্র করে প্রতারণার ফাঁদ

সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মো. নিজাম উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমদ কয়েস, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল প্রমুখ।

সর্বশেষ সংবাদ