সিলেট | |
প্রকাশিত: 8:43 PM, April 6, 2024
ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন নামে গড়ে ওঠে দুই শতাধিক সমবায় সমিতি। এগুলোর মধ্যে মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি, শতদল বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি, নবদ্বীপ বহুমুখী সমবায় সমিতি, জনতা শ্রমজীবী সমবায় সমিতি অন্যতম অন্যতম। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন পেশার প্রায় ৫০ হাজার গ্রাহক হাজার কোটি টাকার আমানত জমা রাখেন। সবচেয়ে বেশি টাকা জমা রাখেন আল-আকাবা এবং শতদল বহুমুখী সমিতিতে। তবে শুরুর দিকে গ্রাহকদের মুনাফা দিলেও বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলোর লোকজন টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছেন। এতে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে।
সরেজমিন দেখা যায়, মাদারগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক এবং বাণিজ্যিক ভবনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন সমবায় সমিতি। একটি ভবনেই পাওয়া যায় অন্তত ১০টি সমিতির কার্যালয়। এসব প্রতিষ্ঠানে সর্বনিম্ন দুই লাখ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত আমানত রেখেছেন গ্রাহকরা। এখন প্রায় সব সমিতির কার্যালয়ে তালা ঝুলছে। আর গ্রাহকরা লভ্যাংশ তো দূরের কথা, জমানো আমানত কীভাবে ফিরে পাবেন সেই আশায় প্রতিদিন সমিতির কার্যালয়ের সামনে এসে ভিড় করছেন।
মাদারগঞ্জ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, টাকা নিয়ে সমিতির অন্য পরিচালকরা ঝামেলা করছে বুঝতে পেরে আমি কেন্দ্রীয় বমুমুখী সমবায় সমিতি এবং রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি থেকে কয়েকমাস আগে পদত্যাগ করেছি। তাই এ বিষয়ে আমি কিছু জানি না।
জানতে চাইলে জেলা সমবায় কর্মকর্তা আবদুল হান্নান বলেন, এতদিন সমিতিগুলো অবৈধ লেনদেন করছিল। অভিযোগ পেয়ে উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানকে শোকজ করা হয়েছে। এসব সমিতির নিবন্ধন বাতিল করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি