সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক ♦ বয়কট, বর্জনে বনফুলে বন্ধ্যা। মিস্টি কনফেকশনারীর অভিজাত নামধারী প্রতিষ্টান বনফুল এন্ড কোং। একসময়ের গ্রাহক প্রিয় এই প্রতিষ্টানকে বয়কট ,বর্জন চলছে দেশে বিদেশে। সোশ্যাল মিডিয়ায় চলছে বয়কটের ক্যাম্পেইন। বনফুল কর্তৃপক্ষের অযাচিত আচরণের মাশুল দিতে শুরু করছে প্রতিষ্টানটি।
গতকাল বনফুলের সিলেট আউটলেট ঘুরে দেখা গেছে ক্রেতা শূণ্যতার ভয়াবহ চিত্র। কিন্তু কেন? এই অবস্থা। সম্প্রতি বনফুল চেয়ারম্যান এম এ মোতালেব
চট্টগ্রাম পটিয়া কারখানার একজন সুপারভাইজার শাহাদাত হোসাইন মুরাদকে বরখাস্ত করেন। তার অপরাধ আল্লাম সাঈদীর ইন্তেকালের পর তিনি ‘ইন্নালিল্লাহি ’ পড়েন এবং ‘সাঈদীর মৃত্যু নিয়ে তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন। দীর্ঘ ৭ বছর ধরে সুপারভাইজার পদে চাকরি করা শাহাদাত হোসাইন মুরাদ এ ঘটনায় ক্ষমা প্রার্থনা কওে বনফুল চেয়ারম্যান এর কাছে। তার জবাবে মোতালেব বলেছেন, চাকরি হবে না।
এখানেই শেষ না। মোতালেব এর সহকারী তৈয়ব হুংকার দিয়ে বলেছেন ‘সাঈদী প্রেমিকদের’ স্থান বনফুলে হবেনা মোতালেব এর এহেন আচরণে বনফুলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জন করছে সাঈদী ভক্তরা। অনলাইন প্লাটফরমে বনফুল বর্জনের ক্যাম্পেইন চলছে অবিরত। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন স্থানের বনফুলের আউটলেট গুলোতে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি