সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
বরিশাল সংবাদদাতাঃ বরিশাল মহানগর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক আয়শা তৌহিদকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে তার বিরুদ্ধে।
শনিবার (২৮ জুলাই) বিএনপি পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বরিশাল মহানগর বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক আয়শা তৌহিদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদেরকে এখন থেকে তার সঙ্গে কোন যোগাযোগ না রাখতে অনুরোধ করা হয়েছে দলটির পক্ষ হতে।
বরিশাল সিটির ৪ নং সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা কাউন্সিলর ও জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা তৌহিদ লুনা।
তার বড় অভিযোগ তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শুক্রবার (২৭শে) জুন বরিশাল নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে শতাধিক বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আয়শা তৌহিদ লুনা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা বেগমের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
এদিকে বৃহস্পতিবার আয়শা তৌহিদ লুনাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, প্রচারণার সময় তার সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা চালিয়েছে। অথচ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরপর তার বিরুদ্ধে ঋণ খেলাপি হওয়ার অভিযোগ ওঠে।
বিএনপি’র এই মহিলা নেত্রী আওয়ামী লীগে যোগদানকালে ‘জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শ ও নীতিতে বিশ্বাসী হয়ে আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি